কাফরুলে অগ্নিদগ্ধ হয়ে গৃহকর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাফরুল এলাকায় মাছুমা আক্তার (১৭) নামের এক গৃহকর্মী অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। মৃত গৃহকর্মীর পরিবারের অভিযোগ, মাছুমাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে মাছুমা নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। কাফরুল থানার সূত্র জানায়, শুক্রবার রাতে কাফরুল থানার ১০৭৯ হাবিবুল্লাহ সড়কের বাসা থেকে মাছুমাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে গভীর রাতে সে মারা যায়। হাবিবুল্লার সড়কের ওই বাসায় মাছুমা গৃহকর্মীর কাজ করত।