কাফরুলে অস্ত্রসহ আটক ৮
রাজধানীর কাফরুল এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগে আটজনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, একটি গুলির খোসা, একটি ম্যাগাজিন ও চাঁদার ২৫ হাজার উদ্ধার করা হয়।
আজ বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম প্রথম আলোকে জানান, কাফরুলে ২৪৩ নম্বর ইব্রাহিমপুরে ডিফারেন্ট প্রপার্টিজ লিমিটেডের মালিক শহীদুল ইসলামের কাছে কদিন ধরে মুঠোফোনে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। প্রথমে সোহাগ নামের একজনের কাছে ২৫ হাজার টাকা দেওয়ার পর শহীদুল পুলিশকে খবর দেন।
এ ঘটনায় আজ বেলা ১১টায় সাগর, রফিকুল ইসলাম, ইকবাল হোসেন, ইব্রাহিম, সোলায়মান ও টিয়া সবুজকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের দেওয়া তথ্যানুযায়ী প্রথমে কামাল নামে একজনকে ২৫ হাজার টাকা ও একটি মুঠোফোনসহ আটক করা হয়। পরে বিকেল চারটার দিকে অস্ত্রসহ সোহাগকে আটক করে পুলিশ।
এ ঘটনায় মামলা হয়েছে।