কাফরুলে ককটেলে উড়ে গেছে শিশুর চারটি আঙুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাফরুল থানা এলাকায় আজ সকাল সাড়ে আটটার দিকে ককটেল বিস্ফোরণে এক শিশুর ডান হাতের চারটি আঙুল উড়ে গেছে। তার নাম লিমা আক্তার। বয়স সাড়ে তিন বছর।

বর্তমানে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

লিমার বাসা কাফরুল থানার ইব্রাহিমপুরে ইটখলা বাজারে। তার বাবা আল-আমিন মাইক্রোবাসের চালক এবং মা সোহাগী আক্তার পোশাককর্মী।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুল ওয়াজেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকাল সাড়ে আটটার দিকে বাসার পাশে ময়লার স্তূপে থাকা একটি ককটেল হাতে নেয় লিমা। তখন ককটেলটি বিস্ফোরিত হয়ে তার হাতের চারটি আঙুল উড়ে যায়।