কাফরুলে পুলিশের সোর্স খুন, খিলক্ষেতে শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাফরুলে জামাল হোসেন (৩২) নামের পুলিশের এক সোর্সকে গতকাল সোমবার সকালে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।এদিকে গত রোববার রাতে খিলক্ষেতের একটি বাসার তালা ভেঙে শিশু শেখ ইসলামের (১২) লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বাবা ও সর‌্যামা পলাতক।কাফরুল থানার পুলিশ জানায়, সকালে পূর্ব শেওড়াপাড়ার গলি থেকে জামালের লাশ উদ্ধার করা হয়। তাঁর গলা, পেট, বুক, হাতসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে জামালকে হত্যা করা হয়েছে। এর আগে জামাল যে সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য দিয়েছিলেন, তাদের কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।জামালের ফুফাতো ভাই গিয়াস উদ্দিন বলেন, সকাল সাতটার দিকে জামালের ফোনে একটি কল আসে। এর পরপরই তিনি বাসা থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর তাঁরা জানতে পারেন, জামালের লাশ রাস্তায় পড়ে আছে।জামালের বাবার নাম হানিফ পাটোয়ারী। ভোলার চরফ্যাশনে তাঁদের গ্রামের বাড়ি। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে তিনি কাফরুলে ভাড়া বাসায় থাকতেন। তিনি গাড়িচালক ছিলেন। পুলিশের তথ্যদাতাও ছিলেন।শিশুর লাশ উদ্ধার: রোববার গভীর রাতে খিলক্ষেতের জামতলার একটি বাড়ির নিচতলার ফ্ল্যাটের তালা ভেঙে শিশু শেখ ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরে কালো দাগ ও জখমের চিহ্ন রয়েছে। সে স্থানীয় প্রত্যাশা স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) কে এম আশরাফ উদ্দিন বলেন, শিশুটি তার বাবা শেখ মো. শাহনেওয়াজ ও সর‌্যামা পারভিনের সঙ্গে ওই বাসায় থাকত। তবে ঘটনার পর তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। শিশুটির মাথা, হাত ও পায়ে জখমের দাগ রয়েছে। গতকাল বিকেলে শিশুটির ছোট চাচা সাব্বাস আহমেদ ঢাকায় এসে এ ঘটনায় হত্যা মামলা করেন। মামলায় শিশুটির বাবা ও সর‌্যামাকে আসামি করা হয়েছে।