কাফরুলে পেট্রলপাম্প ডাকাত চক্রের সাত সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাফরুল এলাকা থেকে গতকাল বুধবার সকালে পেট্রলপাম্প ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহূত তালা কাটা ও দরজা ভাঙার যন্ত্র এবং বোমা তৈরির সরঞ্জামসহ বেশ কিছু যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।ডিবি সূত্র জানায়, এই চক্রটি বিভিন্ন জেলার পেট্রলপাম্পে ডাকাতি করে। গতকাল ভোরে তারা ডাকাতির উদ্দেশ্যে কাফরুল এলাকা থেকে মাইক্রোবাসে ওঠে। এ সময় ডিবি পুলিশ অভিযান চালিয়ে কাফরুলের কৃষি ব্যাংকের স্টাফ প্রশিক্ষণ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার ডাকাতেরা হলো সর্দার আলমগীর হোসেন, কবির হোসেন ওরফে সবুজ, শাখাওয়াত হোসেন ওরফে রাজীব, আনোয়ার হোসেন, বকুল মিয়া, পিন্টু শিকদার ও বিল্লাল হোসেন।গতকাল দুপুরে নগরের মিন্টো রোডে ডিবির কার্যালয়ে ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া লোকজন আন্তজেলা পেট্রলপাম্প ডাকাত দলের সদস্য। এই চক্রের ১০-১২ জন সদস্য রয়েছে।