কাফরুলে মনিপুর উচ্চবিদ্যালয় ভবনে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবনের সামনে নারী-পুরুষের জটলা। তাঁরা শঙ্কিত। তাঁরা তাকিয়ে আছেন ভবনটির দিকে। ভবনের দুই প্রধান ফটক বন্ধ। নিরাপত্তাকর্মীরা কাউকে ঢুকতেও দিচ্ছেন না, বেরও হতে দিচ্ছেন না। ‘ছুটি দেন না ক্যান’ বলে কেউ চিৎকার করছেন, কেউ কাঁদছেন। অনেকে ক্ষোভ প্রকাশ করছেন। ভবনটি কাফরুলের ইব্রাহিমপুর এলাকার মনিপুর উচ্চবিদ্যালয়ের। গতকাল শনিবার দুপুরে ফাটল দেখা দেওয়ার পর এমন পরিস্থিতির সৃষ্টি হয়। ১০ তলার দুটি ভবন নিয়ে মনিপুর উচ্চবিদ্যালয়। পশ্চিম পাশের ভবনটি পুরোনো ও দক্ষিণ পাশের ভবনটি নতুন হিসেবে পরিচিত। পুরোনো ভবনে ঢুকে দেখা যায়, নয়তলায় শিক্ষার্থী মিলনায়তনের দেয়ালে কয়েক জায়গায় ফাটল। নিচের কয়েকটি তলায় বারান্দার দেয়ালেও ফাটল।