কাফরুলে স্ত্রীকে হত্যা ও স্বামীর আত্মহত্যার ঘটনায় দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণ কাফরুলে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার ঘটনায় গতকাল শনিবার দুটি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলায় স্বামী ইসমাইল হোসেনকে আসামি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে স্ত্রী দেলোয়ারাকে হত্যার পর ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন স্বামী ইসমাইল। ইসমাইল সেনাবাহিনীর জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার ছিলেন।