প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরি। বিকেল পাঁচটায় শহরের পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছয় দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান। বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ ও সদর উপজেলা স্কাউটের সম্পাদক আনোয়ার কামাল। এই ক্যাম্পে সদর উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রতিটি বিদ্যালয় থেকে ছয়জন শিক্ষার্থী ও একজন শিক্ষক রয়েছেন।
শরীয়তপুর প্রতিনিধি