কাব ক্যাম্পুরি সমাবেশ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ে চার দিনব্যাপী উপজেলা কাব ক্যাম্পুরি সমাবেশ সম্পন্ন হয়েছে। উপজেলার ভবানীপুর জি এস উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার সকালে এই সমাপনী অনুষ্ঠানে ক্যাম্পুরির কর্মসূচি প্রধান তারেক মাহাবুব উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শাহাগোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভবানীপুর জি এস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান। বক্তব্য দেন সনৎ কুমার প্রামাণিক, রুহুল আমিন, শহিদুল আলম, ফারুক হোসেন, জহুরুল ইসলাম দুলাল, মোস্তাফিজুর রহমান, আবদুল মজিদ মল্লিক প্রমুখ। এ ক্যাম্পে আত্রাইয়ের ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৪ জন কাব সদস্য অংশ নেন।