প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় ন্যাশনাল এগ্রিকেয়ার আইজিপি কাপ আন্তজেলা কাবাডি প্রতিযোগিতা আজ রোববার শুরু হচ্ছে। এ উপলক্ষে গতকাল শনিবার সংবাদ সম্মেলন করেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক। বেলা ১১টায় জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসপি মোজাম্মেল হক জানান, আইজিপি কাপ আন্ত উপজেলা কাবাডি প্রতিযোগিতায় এবার জেলার ১২টি দল অংশ নেবে। আজ বিকেলে শহরের নওজোয়ান মাঠে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ইকবার বাহার। অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও নওগাঁ সদর থানার ওসি জাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন।