কাবাডি খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুরু হওয়া কাবাডি প্রতিযোগিতা শেষ হয়েছে। গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় শহরের আচমত আলী খান স্টেডিয়ামে এ কাবাডি খেলা সম্পন্ন হয়। খেলায় মাদারীপুর সদর মডেল থানা একাদশকে ১৮-১৩ সেটে হারিয়ে রাজৈর থানা একাদশ চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, পৌর মেয়র খালিদ হোসেন প্রমুখ।