কাবাডি প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী পৌর মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় গতকাল বুধবার ডিমলা উপজেলা দলকে পরাজিত করে সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। দুপুরে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান। আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক এ জে এম এরশাদ আহসান, পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ। জেলার ছয় উপজেলার ছয়টি কাবাডি দল এতে অংশ নেয়।