প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরে স্বাধীনতা দিবস আন্ত উপজেলা কাবাডি প্রতিযোগিতা গতকাল শনিবার শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ প্রতিযোগিতার উদ্বোধন করেন। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতায় জেলার সাতটি উপজেলার সাতটি দল অংশ নেয়। চূড়ান্ত খেলায় পিরোজপুর সদর উপজেলা দল কাউখালী উপজেলা দলকে হারিয়ে বিজয়ী হয়। বিকেলে পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা উপস্থিত ছিলেন।