কাবাডি প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>পাবনা পুলিশ লাইন মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী কাবাডি প্রতিযোগিতা। গত রোববার সকালে খেলার উদ্বোধন করেন পাবনার পুলিশ সুপার রফিকুল ইসলাম। উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ জেলাকে ২৯-২৫ পয়েন্টে পরাজিত করেছে পাবনা জেলা। আয়োজনে পাবনা জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থা। গ্রুপভিত্তিক এই খেলায় অংশ নিয়েছে উত্তরবঙ্গের মোট আটটি জেলা। স্বাগতিক পাবনাসহ রয়েছে নাটোর, জয়পুরহাট, সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ। কাল ১ মে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করবেন রাজশাহী রেঞ্জের ডিআইজি হাফিজ আক্তার ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। পুলিশ লাইন মাঠ, পাবনা, ৩০ এপ্রিল







