কাবিখার গম জব্দ, ছয়জনের বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা খাদ্যগুদাম থেকে পাচারের সময় পুলিশ গত সোমবার বিকেলে একটি ট্রাকসহ কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের ৩০০ বস্তা (১৫ মেট্রিক টন) গম জব্দ করেছে।
ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চরমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী আহামঞ্চদ এবং সাহেবের হাট ইউপির চেয়ারম্যান আবুল খায়েরসহ ছয়জনের বিরুদ্ধে ওই দিন রাতেই পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
মামলার অপর আসামিরা হচ্ছেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও গম ব্যবসায়ী মো. সাহাব উদ্দিন, তাঁর ভাই মো. শাহারুখ হোসেন, চরফলকন ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মিজানুর রহমান এবং ট্রাকের চালক (পরিচয় অজ্ঞাত)।