কাভার্ড ভ্যান ও বাসের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এ সময় বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অজ্ঞাতনামা এক যাত্রী নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন।
বন্দর থানার কামতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোনায়েম বলেন, গতকাল ভোরে মদনপুর এলাকার রাফি পেট্রলপাম্পের সামনে হোমনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। আর বাসে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে বাসে থাকা এক যাত্রীর শরীর ঝলসে যায়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। ঝলসে যাওয়া ব্যক্তি পুরুষ না নারী তা বোঝা যাচ্ছে না। ওই ঘটনায় আরও ২০ জন যাত্রী আহত হন। তাঁদের নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।