কাভার্ড ভ্যান কেড়ে নিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও গৃহবধূর প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুরে গতকাল বুধবার রাতে বেপরোয়া গতির কাভার্ড ভ্যান কেড়ে নিয়েছে রুনা আক্তার (৪২) নামের একজন গৃহবধূর প্রাণ। এর আগে গত মঙ্গলবার রাতে পুরান ঢাকার দয়াগঞ্জ চৌরাস্তায় আরেকটি কাভার্ড ভ্যানের চাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিম্মাত জাহান নিম্মির (২৩) প্রাণ হারান।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, বুধবার রাত সাড়ে আটটায় দক্ষিণ কমলাপুরের আইসিডি মোড়ে গৃহবধূ রুনা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান ওই গৃহবধূকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ ঘাতক চালক শাহ আলমসহ কাভার্ড ভ্যানটি আটক করেছে। পরে রুনার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।