কাভার্ড ভ্যান চাপায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন আমতলী কলোনি এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় মো. রাকিব (৮) নামের একটি শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির বাবার নাম নেসার আলী। আমতলী কলোনিতে সে পরিবারের সঙ্গে থাকত। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল রূপম চন্দ্র সেন প্রথম আলোকে জানান, আমতলী কলোনির সামনে মক্কা ওয়াশিং কারখানার পাশে রাস্তা পার হচ্ছিল রাকিব। এ সময় কারখানাটির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় বেলা সাড়ে ১১টায় রাকিবকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।