কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে রিকশাচালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড় এলাকায় গতকাল রোববার দুপুরে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতর ঢুকে গেলে এক রিকশাচালক (৪০) মারা যান। তাঁর পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে গাজীপুরগামী নীরব কার্গো সার্ভিসের একটি কাভার্ড ভ্যান চন্দ্রা এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কাভার্ড ভ্যানটির চাপায় কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই বাস কাউন্টারের সামনে থাকা এক রিকশাচালক মারা যান। তাঁর পরিচয় জানা যায়নি। এ সময় ওই সব দোকান ও বাস কাউন্টারের ভেতর-বাইরে থাকা অন্তত ছয়জন আহত হন। তাঁদের মধ্যে আবদুল মান্নান, শাহজাহান মিয়া ও আজমীর আলীকে সফিপুর জেনারেল হাসপাতাল এবং চন্দ্রা জনসেবা হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং কাভার্ড ভ্যানটি আটক করেছে।