কাভার্ড ভ্যান-বাস সংঘর্ষে নরসিংদীতে দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর পলাশ উপজেলার বাগদী এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে কাভার্ড ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতর ব্যক্তিরা হলেন, কাভার্ড ভ্যানের চালক বাচ্চু মিয়া (৩৫) ও তাঁর সহকারী মুক্তার হোসেন (২৭)। বাচ্চু মিয়ার বাড়ি নোয়াখালী সদর উপজেলায়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে বাগদী এলাকায় একটি ছোট কাভার্ড ভ্যানের সঙ্গে এরাবিয়ান পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাচ্চু মিয়া ও মুক্তার হোসেনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন বাসটিকে আটক করতে পারলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হন।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রথম আলোকে জানান, এরাবিয়ান পরিবহনের চালকের নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।