কাভার্ড ভ্যানে আগুন দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেওয়ার পর কাভার্ড ভ্যানে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে কাভার্ড ভ্যানের দুজন আরোহীর মৃত্যু হয়েছে। গত বুধবার সকালে বন্দরের কেওঢালা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, নিহত ব্যক্তিরা কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারী। তাঁদের বয়স ৩০ থেকে ৩৫ বছর।কাঁচপুর সড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল ইমতিয়াজ বলেন, লাশ দুটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।