কাভার্ড ভ্যানে নিষিদ্ধ পলিথিন বহনের দায়ে চালককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাভার্ড ভ্যানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বহনের অভিযোগে আলী আহমেদ নামে এক গাড়িচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আদালত সূত্রে জানা গেছে, রমনা থানার সামনের রাস্তায় স্থাপিত তল্লাশি চৌকির সামনে দিয়ে পেছনে তালাবদ্ধ একটি কাভার্ড ভ্যান যাওয়ার সময় তা দেখে পুলিশের সন্দেহ হয়। তারা গাড়িটি থামিয়ে তালা খুলে ভেতরে নিষিদ্ধ পলিথিন ব্যাগ দেখতে পায়। বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে পরে ভ্রাম্যমাণ আদালতকে জানানো হয়। খবর পেয়ে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন ঘটনাস্থলে গিয়ে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বহন করার অপরাধে কাভার্ড ভ্যানচালক আলী হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।