কাভার্ড ভ্যানের চাপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরে কাভার্ড ভ্যানের চাপায় মামুনুর রহমান (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় শহরের করিমপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। মামুনুর রহমান উপজেলার কুতুবপুর এলাকার একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যায় মামুনুর রহমান মোটরসাইকেলে করে চৌমুহনী বাজার থেকে চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা সাতটার দিকে করিমপুর সড়কের শাহ্জালাল ইসলামী ব্যাংকের সামনে পৌঁছালে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই মামুনুর রহমান মারা যান।