কাভার্ড ভ্যানের চাপায় দুই শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জুরাইনে গতকাল সোমবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা কাভার্ড ভ্যানের চাপায় দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১০ জন।নিহত শিশু দুটির নাম-পরিচয় জানা যায়নি। তাদের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। তারা সহোদর বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। পুলিশ কাভার্ড ভ্যানটি (চট্ট-মেট্রো চ-০৫-০০২২) আটক ও চালককে গ্রেপ্তার করেছে।কদমতলী থানার উপপরিদর্শক কামরুল ইসলাম জানান, গতকাল রাত ১০টার দিকে জুরাইন রেলগেট লাগোয়া বিক্রমপুর প্লাজার সামনে সালসাবিল পরিবহনের একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন কাভার্ড ভ্যানটির চালক। নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি একটি রিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে রিকশাচালক ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর রাস্তায় দাঁড়ানো ওই দুই শিশুকে চাপা দিয়ে ভ্যানটি বিক্রমপুর প্লাজার ভেতর ঢুকে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় রিকশাচালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।