কাভার্ড ভ্যানের চাপায় নিহত ১ সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে চারজন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার গোগনগর এলাকায় এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে আটটায় সদর মণ্ডলবাড়ী এলাকায় পেপসি কোম্পানির একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশা, একটি সাইকেল, একটি ভ্যান ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ভ্যানচালক পাগল চান (৩৫) নিহত হন। আহত হয় চারজন। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। উত্তেজিত জনতা এক ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন।