কাভার্ড ভ্যানের চাপায় পল্লি চিকিৎসক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুরে কাভার্ড ভ্যানের চাপায় মকিম উদ্দিন (৫৫) নামের এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মকিম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর গ্রামের বাসিন্দা। লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুর রাজ্জাক জানান, বুধবার মকিম উদ্দিন লালপুরের সালামপুর গ্রামে মেয়ে-জামাইয়ের বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে নিজের বাড়িতে ফিরছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে নবীনগর এলাকায় একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দেয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।