কাভার্ড ভ্যানের চাপায় হেলপার নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা সানজি সিএনজি পাম্পের সামনে গতকাল রোববার দুপুরে কাভার্ড ভ্যানের চাপায় কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ওই সিএনজি পাম্পের সামনে মেসার্স সোনারগাঁও কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো: ১৬-০৬৬৬) রেখে চালক খাবার খেতে যান। এ সময় ওই কাভার্ড ভ্যানের হেলপার (৩২) কাভার্ড ভ্যানের নিচে ঘুমিয়ে পড়েন। পরে ড্রাইভার খাওয়া শেষে কাভার্ড ভ্যানটি চালিয়ে নিলে কাভার্ড ভ্যানের নিচে ঘুমিয়ে থাকা হেলপার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।