কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা চূর্ণবিচূর্ণ, যুবলীগ নেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় গতকাল মঙ্গলবার মদনপুর-মদনগঞ্জ সড়কের দাশেরগাঁও এলাকায় সিমেন্টবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী আনোয়ার হোসেন (৩৭) নামের যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ তিনজন।আনোয়ার হোসেন উপজেলার ২২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। বন্দর থানার ওসি আকতার হোসেন জানান, গতকাল সকাল সাতটায় তিনজন যাত্রী নিয়ে অটোরিকশাটি মদনপুরে যাচ্ছিল। পথে দাশেরগাঁও এলাকায় আকিজ সিমেন্ট কোম্পানির সিমেন্টবাহী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী আনোয়ার হোসেন (৩৭) নিহত হন। গুরুতর আহত হন নজরুল ইসলাম (২৮), নুরুল ইসলাম (২২) ও চালক মাসুম (৩০)। আশঙ্কাজনক অবস্থায় নজরুল ও নুরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।