কাভার্ড ভ্যানের ধাক্কায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ী থানার চৌরাস্তায় গতকাল শনিবার রাতে কাভার্ড ভ্যানের ধাক্কায় আবদুল খালেক (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।নিহতের স্বজনের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাত ১১টার দিকে খালেক যাত্রাবাড়ীর চৌরাস্তার মোড় পার হচ্ছিলেন। এ সময় একটি কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দিলে তাঁর কাপড় কাভার্ড ভ্যানটির সঙ্গে আটকে যায়। গাড়িটি তাঁকে বেশ কিছু দূর টেনেহিঁচড়ে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।