প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বন্দর থানার সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সাগর (১৮) নামের একজন টেম্পোযাত্রী নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গত শুক্রবার রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হচ্ছেন পারভীন আক্তার (২৪) ও নিবারণ মাঝি (৩০)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত নায়েক আবুল বাশার জানান, দুর্ঘটনার শিকার ব্যক্তিরা গোসাইলডাঙ্গা পূজামণ্ডপ থেকে টেম্পো করে ফিরছিলেন। পথিমধ্যে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা মারলে তিনজন আহত হন। এঁদের হাসপাতালে আনার পর সাগর মারা যান।