কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশাচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের খুলশী থানাধীন পূর্ব নাসিরাবাদ সিডিএ এভিনিউ এলাকায় গতকাল শনিবার সকালে কাভার্ড ভ্যানের ধাক্কায় ছিদ্দিকুর রহমান (৩২) নামে এক রিকশাচালক নিহত হন। তিনি বরগুনা জেলার আলতাফ মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টায় সিডিএ এভিনিউ এলাকার এসএ পরিবহন কার্যালয়ের সামনের সড়কে একটি কাভার্ড ভ্যান রিকশাটিকে ধাক্কা দিলে চালক ছিদ্দিক গুরুতর আহত হন। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।