কাভার্ড ভ্যানের ধাক্কায় রূপগঞ্জে একজন নিহত, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে গতকাল রোববার সন্ধ্যায় মালবাহী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় নাজমুল (২৪) নামের এক মোটরসাইকেলচালক নিহত ও দুই আরোহী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার জানান, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে জিন্দা এলাকায় মালবাহী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক উপজেলার পরশি এলাকার নাজমুল নিহত হন। গুরুতর আহত হন অপর দুই আরোহী একই এলাকার জামাল (২৩) ও রাজু (২২)।