কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় আজ মঙ্গলবার ভোর ছয়টার দিকে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থাকা একটি কাভার্ডভ্যানে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবিরের ভাষ্য, কাভার্ডভ্যানটি মহাসড়কে দাঁড়িয়েছিল। এ সময় উল্টোদিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস এটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত হন। আহত হন তিনজন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আরও এক যাত্রী মারা যান।

ওসি হুমায়ূন কবির বলেন, বাসের চালককে খুঁজে পাওয়া যায়নি। বাসটি জব্দ করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।