কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কুলছুমা বেগম (৪৫) ও তাঁর ছেলে মো. মনিরুল ইসলাম (১২)। তাঁদের বাড়ি বরিশালের আমতলী উপজেলায়।
চালক ও কাভার্ড ভ্যানটিকে আটক করেছে পুলিশ।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, নিহত দুজন ছলিমপুর সিডিএ আবাসিক এলাকায় ভাড়াবাসায় থাকতেন। তাঁরা ফৌজদারহাট এলাকায় ফার্নিচারের একটি দোকানে কাজ করতেন। আজ ভোর সাড়ে ছয়টার দিকে তাঁরা রাস্তার ধার দিয়ে কাজে যাচ্ছিলেন। এ সময় কাভার্ড ভ্যানটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে পেছন থেকে দুজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাঁরা নিহত হন।