কাভার্ডভ্যানের ধাক্কায় এক কিশোরীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাপতা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় রেনু বেগম (১৪) নামের এক কিশোরী নিহত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেনু উপজেলার রাতৈল ইউনিয়নের পুরুলিয়া গ্রামের নূরুল ইসলামের মেয়ে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, রেনু উপজেলার বরাসুর এলাকা থেকে ভ্যানে করে পুরুলিয়ায় তার বাড়িতে আসছিল। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে রেনু রাস্তায় পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ কাভার্ড ভ্যান ও চালককে আটক করেছে।