কামরাঙ্গীর চরে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এলাকার তামান্না প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের ওই কারখানায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের পরিদর্শক আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে তাঁদের আটটি ইউনিট কাজ শুরু করে। সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনার কারণ খতিয়ে দেখার চেষ্টা চলছে।