কামরাঙ্গীরচরে কিশোরের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরের মুন্সিরহাটি এলাকার একটি বাড়ি থেকে আল-আমীন (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত নয়টার দিকে পুলিশ মুন্সিরহাটির কোম্পানিবাড়ির একটি কক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় আল-আমীনের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। আল-আমীনের বোন ঝর্ণা আক্তার জানান, আল-আমীনের সঙ্গে এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। গত সোমবার ওই কিশোরী তাকে বিয়ে করবে না বলে জানিয়েছে। সে কারণে রাগে-অভিমানে আল-আমীন আত্মহত্যা করেছে।