কামরাঙ্গীরচরে তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরের লোহার ব্রিজের নিচে থেকে পুলিশ গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে। পুলিশ ধারণা করছে, বৃহস্পতিবার রাতে লোহার ব্রিজ দিয়ে হেঁটে পার হওয়ার সময় বাসের ধাক্কায় তরুণীর মৃত্যু হতে পারে। স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। রাত ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। তরুণীর পরনে কমলা রঙের কামিজ ও সালোয়ার রয়েছে। কামরাঙ্গীরচর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।