কামরাঙ্গীরচরে যুবকের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামরাঙ্গীরচরের নবীনগর এলাকায় মো. রমজান (২৪) নামের এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কামরাঙ্গীরচর থানার এসআই নতুন মিয়া বলেন, নবীনগরের কে সি কিন্ডারগার্টেন রোডের একটি টিনশেড বাসায় রমজানের মরদেহ পাওয়া যায়। মরদেহটি ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। বেশ কিছুদিন আগে রমজান বিয়ে করেছিলেন। কিন্তু স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি তাঁর বাবার সঙ্গে এই বাসায় ভাড়া থাকতেন। ঘটনার সময় তাঁর বাবা বাসায় ছিলেন না। স্থানীয়রা জানিয়েছেন, রমজান বেকার ছিলেন এবং মানসিক সমস্যা ছিল।