কামরাঙ্গীরচরে রাতে ককটেল বিস্ফোরণ আটক ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিন গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে ঢাকার কামরাঙ্গীরচরে সাত-আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই বিএনপির এক কর্মীকে আটক করেছে পুলিশ।
এ ছাড়া সকালে বিএনপির মিছিলের আগে আরও তিনজনকে আটক করে পুলিশ। এলাকার অনেকে জানান, বড়গ্রাম এলাকার বায়তুল হুদা জামে মসজিদ থেকে এশার নামাজ পড়ার পর বের হওয়ার সময় বিএনপির কর্মী এম এ বাতেনকে আটক করে পুলিশ।
এদিকে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বড়গ্রাম এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করার জন্য বিএনপির দেড় শতাধিক নেতা-কর্মী জড়ো হন। মিছিল বের করার আগে সেখানে ধাওয়া করে মো. ফারুকসহ তিনজনকে আটক করে পুলিশ। কামরাঙ্গীরচর থানার ওসি সিরাজুল ইসলামের মুঠোফোনে ফোন করলেও তিনি ফোন ধরেননি।