কামরাঙ্গীরচরে ১৩ দোকান পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কামরাঙ্গীরচরের নুরবাগ এলাকায় অগ্নিকাণ্ডে ১৩টি আধা পাকা দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার ভোর ছয়টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা ফায়ার সার্ভিসের পরিদর্শক পলাশ চন্দ্র মোদক বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। এতে ১৩টি দোকান পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করেছে।