কামরাঙ্গীরচরের মনির হত্যার ঘটনায় তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনির হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
মনির হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

ঢাকার কামরাঙ্গীরচরের চাঞ্চল্যকর মনির হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ রোববার ভোরে কামরাঙ্গীরচর থানার হাসাননগর এবং কেরানীগঞ্জ থানার হাসনাবাদ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন, শরিফ এবং মনিরের দ্বিতীয় স্ত্রী স্বর্ণা আক্তার কাকলী ওরফে নিপা।
পুলিশ দাবি করেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হত্যার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে আসামিরা পুলিশকে জানিয়েছেন, এ বছরের ১৭ এপ্রিল পূর্ব শত্রুতার কারণে কৌশলে মনির হোসেনকে মুঠোফোনে তাঁরা নিপার ভাড়া করা ফ্ল্যাটে ডেকে নিয়ে আসেন। এ সময় আনোয়ার, তাঁর সহযোগী ইব্রাহীম ও নিপার বর্তমান স্বামী শরিফ উপস্থিত ছিলেন। মনির আনোয়ারের সঙ্গে তাঁর পাওনা টাকা নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে আনোয়ার, শরিফ ও ইব্রাহীম মনিরকে জাপটে ধরেন এবং মেঝেতে ফেলে দেন। আনোয়ার মনিরের মুখে বালিশ চেপে ধরেন এবং কিছুক্ষণের মধ্যে মনির মারা যান। মৃত্যু নিশ্চিত করার জন্য শরিফ ধারালো চাকু দিয়ে মনিরের শ্বাসনালি কেটে দেন। শরিফ চাপাতি দিয়ে হাঁটু থেকে পা দুইটি কেটে ফেলেন। পরবর্তী সময় আনোয়ার গলা কেটে মাথা আলাদা করেন। নিপা এঁদের সহযোগী হিসেবে কাজ করেন। এরপর মরদেহের সাতটি টুকরা বুড়িগঙ্গা নদীর তীরে মাদবর গদীঘর চামচ ফ্যাক্টরির কাছে এবং হাসাননগরে একটি বাড়ির পেছনে ফেলে যান।