কামরানকে ১৪ দলের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নাগরিক কমিটির মেয়রপ্রার্থী নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানকে সমর্থন দিয়েছে ১৪ দল।

গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ইব্রাহিম স্মৃতি সংসদে সভা করে কামরানকে আনুষ্ঠানিক এ সমর্থন দেওয়া হয়।  সভায় নির্বাচন পরিচালনার জন্য একটি সমন্বয় কমিটি গঠন করে কামরানের বিজয় নিশ্চিত করতে ২৭টি ওয়ার্ডে দলীয় নেতা-কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয়। সভায় সর্বসমঞ্চতিক্রমে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরীকে সমন্বয়ক ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনকে সদস্যসচিব করে ১৪ দলের সমন্বয় কমিটি গঠন করা হয়।