কামরুল সভাপতি, নজরুল জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালনা পর্ষদের (২০১৭-১৮) নতুন কমিটিতে এ কে এম কামরুল হাসান সভাপতি, কাজী নজরুল ইসলাম জ্যেষ্ঠ সহসভাপতি ও সাখাওয়াত হোসেন খান সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চেম্বার ভবনে গত সোমবার সন্ধ্যায় নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করেন চেম্বার নির্বাচনের কমিশনার প্রণব কুমার বিশ্বাস।
প্রসঙ্গত চেম্বারের পরিচালনা পর্ষদের ১৮ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে জেনারেল সদস্য ক্যাটাগরিতে রয়েছেন ১২ জন। এই ক্যাটাগরির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর অ্যাসোসিয়েট সদস্য ক্যাটাগরিতে রয়েছেন ছয়জন।
অ্যাসোসিয়েট সদস্য ক্যাটাগরিতে গত শনিবার দুটি প্যানেলের মধ্যে নির্বাচন হয়। এতে আবদুল আহাদ ও জহরুল ইসলাম প্যানেল থেকে তাঁরা দুজন এবং ফজলুল হক ও কাজী নজরুল ইসলাম প্যানেল থেকে কাজী নজরুল ইসলাম, আবদুল খালেক, মোর্শেদুর রহমান ও রেজাউল করিম নির্বাচিত হন।
পরে জেনারেল ও অ্যাসোসিয়েট সদস্যদের এক বৈঠকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ কে এম কামরুল হাসান চেম্বার সভাপতি, নজরুল ইসলাম জ্যেষ্ঠ সহসভাপতি ও সাখাওয়াত হোসেন খান সহসভাপতি নির্বাচিত হন।