কামরুল সভাপতি সম্পাদক হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) ২০১০-১১ মেয়াদে বাংলাদেশ সংবাদ সংস্থার বার্তা সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান এবং আমার দেশ-এর ফিচার সম্পাদক হাসান হাফিজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ফোরামের অন্য্রকর্মকর্তারা হলেন সহসভাপতি বদিউল আলম (নিউজ টুডে), যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরী (নিউ এজ ) ও কোষাধ্যক্ষ অরুণ কর্মকার (প্রথম আলো )।্র নির্বাহী কমিটির সদস্যরা হলেন আবদুল জলিল ভুঁইয়া (ডেইলি স্টার), আনোয়ার হোসেইন (বাসস), সাইফুল আলম (যুগান্তর), আজিজুর রহীম (ইত্তেফাক), আশীষ-উর-রহমান (প্রথম আলো ), মৃণাল কৃষ্ণ রায় (ফ্রিল্যান্স), অদিতি রহমান (সমকাল ), আবদুল্লাহ আল ফারুক (কালের কণ্ঠ), রফিকুল ইসলাম রতন (যুগান্তর) ও কাদের গনি চৌধুরী (আমার দেশ)। পুরো কমিটিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। বিজ্ঞপ্তি।