প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মোহাম্মদপুরের একটি হোটেলে কাজ করত বরিশালের শিশু কামরুল হাসান মেহেদী (১১)। ১৭ জানুয়ারি সে হোটেল থেকে বের হয়ে আর ফিরে আসেনি। কামরুলের উচ্চতা তিন ফুট চার ইঞ্চি। গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার। পরনে ছিল হাফপ্যান্ট ও সোয়েটার। এ ব্যাপারে কামরুলের মা আসমা গত ৫ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৩৬৯) করেছেন। ছেলেটির সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।