কামরুল হাসানের মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসানের ২২তম মৃত্যুবার্ষিকী আজ ২ ফেব্রুয়ারি মঙ্গলবার। এ উপলক্ষে আজ পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল সকাল সাড়ে নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে শিল্পীর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবে।বাংলাদেশের চিত্রশিল্পের ইতিহাসে পটুয়া কামরুল হাসান এক অবিস্মরণীয় নাম। ১৯৮৮ সালের ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় কবিতা পরিষদ উত্সবের বিকেলের অধিবেশনে সভাপতিত্ব করা অবস্থায় হূদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন কামরুল হাসানের আঁকা ইয়াহিয়ার দানবমূর্তি-সংবলিত পোস্টার ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছিল। বিজ্ঞপ্তি।