কামারখন্দ আ.লীগের সভাপতি মতিন আনোয়ার সম্পাদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গত সোমবার উপজেলার হাজি কোরপ আলী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সরাসরি ভোটে আবদুল মতিন সভাপতি ও আনোয়ার শেখ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৯৯ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন।সম্মেলনের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তাফিজুর রহমান।প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ ও অধ্যাপক হাবিবে মিল্লাত। কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল মতিনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী, আওয়ামী লীগের নেতা জান্নাত আরা হেনরী, আবদুর রহমান, বিমল কুমার দাশ প্রমুখ।