কামারখন্দে আ.লীগ-সমর্থিত প্রার্থী জয়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত আবদুল মতিন চৌধুরী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতীকে নির্বাচন করে ২৬ হাজার ৫৯১ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুল আজিজ সরকার পেয়েছেন ১৬ হাজার ১১০ ভোট।
ভোট গণনা শেষে আজ সোমবার রাতে রিটার্নিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন।