কামারশালায় ব্যস্ততা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া সদর উপজেলার আশকোলা গ্রামে প্রায় ৫০টি ও গাবতলী উপজেলার বামুনিয়া গ্রামের প্রায় ২৫টি কামার পরিবারের বাস। এসব পরিবারের কর্মকারেরা পবিত্র ঈদুল আজহার কোরবানির ঈদকে সামনে রেখে চাপাতি, দা, বঁঁটি ও ছুরি বানানোয় ব্যস্ত। ছবিগুলো তুলেছেন প্রথম আলোর ফটোসাংবাদিক সোয়েল রানা।

আগুনে পোড়ানো লোহা পিটিয়ে চাপাতি তৈরি করছেন কর্মকারেরা। ছবিটি সম্প্রতি বগুড়া সদর উপজেলার আশকোলা গ্রাম থেকে তোলা।

তৈরি করা চাপাতিতে টেম্পার দিচ্ছেন সঞ্জয় কর্মকার। ছবিটি বগুড়া সদর উপজেলার আশকোলা গ্রাম থেকে তোলা।

নিজের কর্মস্থানে বঁটি তৈরিতে ব্যস্ত দীপক কর্মকার। ছবিটি বগুড়া সদর উপজেলার আশকোলা গ্রাম থেকে তোলা।

চাপাতি তৈরি হয়ে গেছে। এখন শাণ দেওয়ায় ব্যস্ত উৎপল কর্মকার।

নিজ হাতে তৈরি বঁটি বিক্রির জন্য পসরা সাজিয়েছেন এক কামার। ছবিটি বগুড়ার গাবতলী উপজেলার বামুনিয়া গ্রাম থেকে তোলা।

কয়েক দিন পরই কোরবানির ঈদ। মাংস কাটার চাপাতি, দা, বঁটির দোকানে ক্রেতাদের ভিড় তাই বাড়ছে। ছবিটি সম্প্রতি বগুড়া শহরের তিন নম্বর রেল ঘোমটি এলাকা থেকে তোলা।